ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছালো

UttorbongoBD
September 19, 2026 6:25 pm
Link Copied!


পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দাফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার অনুষ্ঠেয় পরীক্ষা পরিবর্তন করে ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর সময় দুপুর ১টা ৩০ মিনিট এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html