ঢাকাSunday , 20 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনার সপ্তম জয়


September 20, 2026 10:20 am
Link Copied!


আবারও রাফিনিয়ার হ্যাটট্রিকে সপ্তম জয়ের স্বাদ পেল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। শুরুতে গোল হজমের পর বার্সেলোনার তিনটি গোলই করেছেন রাফিনিয়া।

তিন দিন আগে রেসিং সান্তান্দারকে ৭-২ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে চলতি লিগে সাত ম্যাচে তার গোল হয়ে গেল ১২টি। সঙ্গে অ্যাসিস্ট আছে ৩টি।

রেসিংয়ের বিপক্ষে রাফিনিয়ার হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেছিলেন লামিন ইয়ামাল। এদিন সেভিয়ার সঙ্গে অবশ্য গোল পাননি তিনি। তবে রাফিনিয়ার দুটি গোলের অ্যাসিস্ট ছিল স্প্যানিশ তারকার পাস থেকে।

সব মিলিয়ে বার্সেলোনার হয়ে ইয়ামালের অ্যাসিস্ট হয়ে গেল ৫১টি। লা লিগার ফুটবলারদের মধ্যে তিনিই কনিষ্ঠতম (১৯ বছর ৬৮ দিন)। এর আগে ২০২২-২৩ মৌসুমে ২২ বছর ২৯৮ দিন বয়সে অ্যাসিস্টের ফিফটি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচে ১৯ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে বার্সেলোনাই। ইউসুফ ফোফানার গোলে লিড নেয়। তবে তিন মিনিটের মধ্যেই আন্দ্রেয়াস ক্রিশ্চেনসেনের পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে ম্যাচে সমতা টেনে দেন রাফিনিয়া। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুই দল।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫২ মিনিটের মাথায় ইয়ামালের দারুণ ক্রসে হেড করে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। আর ৬৯ মিনিটে ইয়ামালের পাস থেকে আরও একবার জাল কাঁপিয়ে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করে দেন ব্রাজিলিয়ান তারকা।

সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই বার্সেলোনা।  এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html