নেপাল প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের পর এবার দল পেয়েছেন আকবর আলি। উইকেটরক্ষক এই ব্যাটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে কর্নালি ইয়াকস। ক্যারিয়ারে এই প্রথম দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তিনি। এর আগে সাকিবকে দলে নিয়েছে পোখরা অ্যাভেঞ্জারস।
নেপাল প্রিমিয়ার লিগে খেলার জন্য আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার নিলামের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন। আগামী ১৭ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর নেপালের কীর্তিপুরে ত্রিভুবন স্টেডিয়ামে হবে এনপিএলের তৃতীয় আসর।
আকবর আলিকে দলে নেওয়ার খবরটা ভালোভাবেই প্রচার করেছে পোখরা অ্যাভেঞ্জারস দলটি। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে একটি টুকটুকের পেছনের সিটে যুব বিশ্বকাপ, এনসিএল টি-টোয়েন্টির ট্রফি নিয়ে আসছেন আকবর।
তখন তার মুখ দেখা যাচ্ছিল না। যে কোম্পানির ব্যাট দিয়ে খেলেন সেই ব্যাট এবং কিপিং গ্লাভসও দেখানো হয় পরে। সবশেষে দেখানো হয় আকবর আলিকে।