ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ ‘ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ’

UttorbongoBD
September 21, 2026 6:10 pm
Link Copied!


রুদ্রনীল আহমেদের ‘ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ’ মূলত খণ্ড খণ্ড চিন্তার সমষ্টি। লেখক নিজেই একে বলেছেন, ‘কবিতা হওয়ার সমূহ সম্ভাবনা নিয়ে, মুখ থুবড়ে পড়া কিছু অসম্পূর্ণ চিন্তা।’ এই আত্মস্বীকারোক্তির মধ্যে আছে কবির ছোট ছোট অনুভব, রসিকতা, আত্মবিদ্রূপ এবং জীবনের নানা অসংগতিকে ধরে রাখার একধরনের চেষ্টা।

রুদ্রনীলের কবিতায় সমকালীন উপমার ব্যবহার লক্ষণীয়। শেয়ারবাজারের ধস, কনটেন্ট ক্রিয়েটর, সাপোর্টিং অ্যাক্টর, ওয়ালেট, স্ট্যাটাস—এসব আধুনিক শব্দ ও প্রসঙ্গ লেখাগুলোকে বর্তমান সময়ের সঙ্গে যুক্ত করেছে। কোনো কোনো পঙ্‌ক্তিতে প্রেমিকসুলভ অভিমান, আবার কোনোটাতে প্রিয়মানুষ ও প্রিয় সময়ের অনুপস্থিতি প্রকট।

এই খণ্ডিত লেখাগুলোর সবচেয়ে বড়ো সৌন্দর্য সম্ভবত তাদের অসম্পূর্ণতাতেই। সব ভাবনা সমানভাবে পরিণত নয়, সব পঙ্‌ক্তি সমান শক্তিশালীও নয়। কিন্তু এই অসম্পূর্ণতাই লেখাটিকে ব্যক্তিগত ডায়েরির কাছাকাছি নিয়ে যায়।

সব মিলিয়ে ‘ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ’ কবির চিন্তার খসড়া, বিষণ্নতার নোটবুক এবং জীবনকে বোঝার ব্যর্থ চেষ্টা বলা যায়। এখানে সবচেয়ে বেশি আছে বেঁচে থাকার অস্বস্তি ও আত্মবিদ্রূপ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html