ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের উড়ন্ত সূচনা

UttorbongoBD
June 13, 2026 9:35 am
Link Copied!


বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের মাঠে উদ্বোধনী দিনে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। 

প্রথমার্ধের দুর্দান্ত নৈপুণ্যই জয়ের মঞ্চ গড়ে দেয় যুক্তরাষ্ট্রের। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’-র ম্যাচে পচেত্তিনোর দল পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে। মূলত ম্যাচের শুরুর দিকে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে প্যারাগুয়ে। ববাডিয়ার সেই দুর্ভাগ্যজনক গোলের পর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তারা। 

স্বাগতিকরা প্রথম গোল পায় সপ্তম মিনিটেই। পুলিসিচ ও ম্যাককেনির চমৎকার সমন্বিত প্রচেষ্টায় চাপে পড়ে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের ববাডিয়া।

গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হওয়ার পাশাপাশি পাল্টা আক্রমণের সুযোগগুলোও কাজে লাগাতে পারেনি। বিপরীতে যুক্তরাষ্ট্র ব্যবধানও বাড়িয়ে ফেলে ৩১ মিনিটে। এর আগে অফসাইডের কারণে বালোগুনের একটি গোল বাতিল হয়েছিল। তবে তিন মিনিটেরও কম সময় পর পুলিসিচের সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রথম ছোঁয়ায় নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

টিলম্যান ও রিচার্ডসের সামনে তৃতীয় গোলের সুযোগ এসেছিল। কিন্তু কর্নার থেকে পাওয়া হেডের সুযোগ কাজে লাগাতে পারেননি রিচার্ডস। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে বালোগুনই জোড়া গোলের দেখা পান। বিরতির ঠিক আগে যোগ হওয়া সময়ে দুর্দান্ত ফিনিশে যুক্তরাষ্ট্রকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার কিছুটা আশা জাগিয়েছিলেন প্যারাগুয়ের মাউরিসিও। ম্যাচের ৭৩ মিনিটে একটি গোল শোধ দেন তিনি।যদিও লাভ হয়নি তাতে। যোগ হওয়া সময়ের ৯০+৮ মিনিটে যুক্তরাষ্ট্রের স্কোর ৪-১ করেন বদলি হিসেবে নামা রেইনা। ডান পায়ের নিখুঁত শটে গোলরক্ষক গিলকে পরাস্ত করে ম্যাচের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারণ করেন তিনি।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html