ঢাকাTuesday , 28 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকিং ক্যারিয়ার গড়তে কীভাবে নেবেন প্রস্তুতি

UttorbongoBD
June 13, 2026 9:40 am
Link Copied!


বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অন্যতম আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ ক্যারিয়ার হলো ব্যাংকিং সেক্টর। চমৎকার বেতন কাঠামো, সামাজিক স্বীকৃতি এবং দ্রুত ক্যারিয়ার গ্রোথের কারণে প্রতি বছরই লাখো শিক্ষার্থী ব্যাংকার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিযোগিতায় নামেন। তবে সঠিক দিকনির্দেশনা এবং গোছানো প্রস্তুতির অভাবে অনেকেই লক্ষ্য অর্জন করতে পারেন না।

প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত কম্বাইন্ড ব্যাংক কিংবা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিজের স্থান করে নিতে কীভাবে প্রস্তুতি নিতে হবে, তার একটি বিশেষ গাইডলাইন তুলে ধরা হলো।

১. পরীক্ষার কাঠামো ও সিলেবাসের স্পষ্ট ধারণা

ব্যাংক নিয়োগ পরীক্ষা সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয়, প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।

পরীক্ষায় মূলত পাঁচটি প্রধান বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। গণিত ও মানসিক দক্ষতা, ইংরেজি, বাংলা ভাষা ও সাহিত্য, সাধারণ জ্ঞান ও ব্যাংকিং অ্যাপটিটিউড এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এসব বিষয়ে স্পষ্ট ধারণা রায় প্রয়োজন।

২. বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল

সফলতার জন্য প্রতিটি বিষয়ে আলাদা কৌশল অবলম্বন করা জরুরি:

ক. গণিত: প্রধান টার্নিং পয়েন্ট

ব্যাংক জবের ক্ষেত্রে গণিতকে বলা হয় গেম চেঞ্জার। প্রিলি ও লিখিত—উভয় পরীক্ষাতেই গণিতে ভালো করা আবশ্যক।

প্রিলির জন্য: অল্প সময়ে শর্টকাট পদ্ধতিতে সঠিক উত্তর বের করার প্র্যাকটিস করতে হবে। লাভ-ক্ষতি, সুদকষা, লসাগু-গসাগু, অনুপাত ও জ্যামিতির বেসিক সূত্রগুলো মুখস্থ রাখতে হবে।

লিখিত পরীক্ষার জন্য: এখানে গণিত বিস্তারিত লিখে সমাধান করতে হয়। তাই শুধু উত্তর মেলালে হবে না, সমাধানের ধাপগুলো স্পষ্ট হওয়া চাই। অষ্টম থেকে দশম শ্রেণির বোর্ড বই এবং বিগত বছরের আইবিএ  ও বিআইবিএম-এর প্রশ্নগুলো সমাধান করা সবচেয়ে কার্যকরী।

খ. ইংরেজি ও ফোকাস রাইটিং

ইংরেজিতে দুর্বলতা থাকলে ব্যাংকের চাকরি পাওয়া কঠিন।

গ্রামার ও ভোকাবুলারি: সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যানালোজি এবং প্রিপোজিশন-এ ভালো দখল থাকতে হবে। এর জন্য নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে।

ফোকাস রাইটিং ও অনুবাদ: লিখিত পরীক্ষায় ভালো করতে সমসাময়িক অর্থনৈতিক বা সামাজিক ইস্যুর ওপর বাংলায় ও ইংরেজিতে বড় প্রবন্ধলেখার চর্চা করতে হবে। যেমন: ‘ডিজিটাল ব্যাংকিং’, ‘মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ’, বা ‘গ্রিন ইকোনমি’।

গ. সাধারণ জ্ঞান ও তথ্য প্রযুক্তি

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি ব্যাংকিং সেক্টর সম্পর্কিত টার্ম বা পরিভাষা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।

আইসিটি অংশে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএস অফিস এবং সাইবার সিকিউরিটি সম্পর্কিত মৌলিক বিষয়গুলো থেকে প্রচুর প্রশ্ন আসে।

৩. মক টেস্ট ও টাইম ম্যানেজমেন্ট

অনেকেই সব প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারেন না। এর একমাত্র সমাধান হলো ঘড়ি ধরে মক টেস্ট দেওয়া। পরীক্ষার হলে প্রতি মিনিটের হিসাব কষে উত্তর করার যোগ্যতা অর্জন করতে হবে। বিগত ৫ থেকে ১০ বছরের ব্যাংক জব সলিউশন এবং প্রশ্ন ব্যাংক সমাধান করলে প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

৪. ভাইভা বা মৌখিক পরীক্ষার প্রস্তুতি

ভাইভা বোর্ডে প্রার্থীর শুধু জ্ঞানের গভীরতা নয়, বরং তার আত্মবিশ্বাস, পোশাকের মার্জিত ভাব এবং চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা যাচাই করা হয়। ভাইভার জন্য নিজের পঠিত বিষয়, নিজের জেলা এবং বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সাম্প্রতিক অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে।

ব্যাংক জব প্রস্তুতি কোনও একদিনের বিষয় নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিন নিয়ম করে অন্তত ৫-৬ ঘণ্টা পড়ালেখা এবং নিয়মিত সমসাময়িক খবরের ওপর নজর রাখলে ব্যাংকিং সেক্টরে কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়া সময়ের ব্যাপার মাত্র।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html