ঢাকাTuesday , 28 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বারবার এরর দেখাচ্ছে ইন্ডাকশন চুলা? E0-E8 কোড ও টাচ সমস্যায় করণীয় কী


July 28, 2026 7:00 pm
Link Copied!


এক্সিলারেট এনার্জির এফএসআরইউ–এর (এলএনজির ভাসমান টার্মিনাল) কারিগরি ত্রুটির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যার কারণে বর্তমানে অনেক পরিবারেই গ্যাসের বিকল্প হিসেবে ইন্ডাকশন চুলার ব্যবহার বাড়ছে। এছাড়া দ্রুত রান্না, কম ধোঁয়া, সহজ পরিষ্কার এবং তুলনামূলক নিরাপদ হওয়ায় এখন প্রচলিত গ্যাস বা অন্য চুলার বিকল্প হিসেবে ইন্ডাকশন বেছে নিচ্ছেন অনেকেই। বিশেষ করে শহরাঞ্চলের ছোট বাসা, অফিস ও শিক্ষার্থীদের মধ্যে এর ব্যবহার বাড়ছে।

তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের এরর কোড দেখা দেওয়া বা টাচ বাটন ঠিকমতো কাজ না করার মতো সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। এসব সমস্যার সম্ভাব্য কারণ ও প্রাথমিক সমাধান সম্পর্কে জানা থাকলে অনেক ক্ষেত্রেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।

ইন্ডাকশন চুলার সাধারণ এরর কোড সমাধান

ইন্ডাকশন চুলায় রান্নার সময় প্রায়ই E0 / E1, E2 / E3, E4 / E5 ও E6 এ ধরণের কোড উঠতে দেখা যায়। তখন আর রান্না করা সম্ভব হয়। চলুন জেনে নেই এসব কোড কেন আসে ও এর সমাধান কী।

E0 / E1: উপযুক্ত পাতিল শনাক্ত হয়নি

সম্ভাব্য কারণ: চুলার ওপর কোনও পাতিল নেই অথবা ব্যবহৃত পাতিলটি ইন্ডাকশন-উপযোগী নয়।

সমাধান: চুম্বক আকর্ষণ করে এমন স্টেইনলেস স্টিল বা লোহার ইন্ডাকশন-ফ্রেন্ডলি পাতিল ব্যবহার করুন।

E2 / E3 – ভোল্টেজ সমস্যা সম্ভাব্য

কারণ: বিদ্যুতের ভোল্টেজ স্বাভাবিকের তুলনায় খুব কম বা বেশি।

সমাধান: ভোল্টেজ স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রয়োজন হলে ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন।

E4 / E5 – অতিরিক্ত তাপ

সম্ভাব্য কারণ: চুলার অভ্যন্তরীণ সেন্সর বা রান্নার পাতিল অতিরিক্ত গরম হয়ে গেছে।

সমাধান: চুলা বন্ধ করে ৫–১০ মিনিট ঠান্ডা হতে দিন। এরপর পুনরায় চালু করুন।

E6 – ফ্যান বা তাপমাত্রা সেন্সরের সমস্যা

সম্ভাব্য কারণ: কুলিং ফ্যান ঠিকমতো কাজ করছে না অথবা অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে গেছে।

সমাধান: চুলার নিচের বা পেছনের এয়ার ভেন্ট পরিষ্কার আছে কি না পরীক্ষা করুন। প্রয়োজন হলে ঠান্ডা হওয়ার পর আবার চালু করুন।

E7 / E8 – অভ্যন্তরীণ সেন্সর বা সার্কিট ত্রুটি

সম্ভাব্য কারণ: আইজিবিটি (IGBT) বা অন্যান্য অভ্যন্তরীণ সেন্সর/সার্কিটে ত্রুটি।

সমাধান: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কয়েক মিনিট পর আবার চালু করুন। সমস্যা অব্যাহত থাকলে অনুমোদিত সার্ভিস সেন্টার বা দক্ষ টেকনিশিয়ানের সহায়তা নিন।

টাচ বাটন ঠান্ডা অবস্থায় কাজ না করলে কী হতে পারে

অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, ইন্ডাকশন চুলার অন/অফ টাচ বাটন ঠান্ডা অবস্থায় কাজ করে না। তবে কোনোভাবে চুলা গরম হয়ে গেলে টাচ বাটন স্বাভাবিকভাবে কাজ শুরু করে। আবার চুলা ঠান্ডা হলে একই সমস্যা দেখা দেয়।

সম্ভাব্য কারণ:

  • টাচ সেন্সরের সংবেদনশীলতা কমে যাওয়া।
  • ডিসপ্লে বা টাচ বোর্ডে ধুলা-ময়লা বা আর্দ্রতা জমে থাকা।
  • টাচ বোর্ডের স্প্রিং বা সংযোগ অংশ ঢিলা হয়ে যাওয়া।
  • টাচ কন্ট্রোল সার্কিটের কোনও উপাদান দুর্বল হয়ে পড়া।

সম্ভাব্য সমাধান

অভিজ্ঞ টেকনিশিয়ানদের মতে, কিছু ক্ষেত্রে ডিসপ্লে বা টাচ বোর্ড খুলে আইসি ও বোর্ডের সংযোগস্থল পরিষ্কার করলে এবং স্প্রিংয়ের সংযোগ ঠিক করলে সমস্যার সমাধান হতে পারে। তবে এই কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে হবে এবং যথাযথ কারিগরি জ্ঞান ছাড়া নিজে বোর্ড খোলা উচিত নয়। ভুলভাবে মেরামতের চেষ্টা করলে চুলার আরও ক্ষতি হতে পারে।

ব্যবহারকারীদের জন্য পরামর্শ

ইন্ডাকশন চুলার এয়ার ভেন্ট সবসময় পরিষ্কার রাখুন। নির্ধারিত ভোল্টেজে চুলা ব্যবহার করুন। ইন্ডাকশন-উপযোগী পাতিল ব্যবহার করুন। বারবার একই সমস্যা দেখা দিলে নিজে পরীক্ষা-নিরীক্ষা না করে অনুমোদিত সার্ভিস সেন্টার বা দক্ষ টেকনিশিয়ানের সহায়তা নিন।

বিশেষজ্ঞদের মতে, ইন্ডাকশন চুলার বেশিরভাগ ছোটখাটো সমস্যা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক ব্যবহার এবং সময়মতো রক্ষণাবেক্ষণের মাধ্যমে এড়ানো সম্ভব।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html