ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডিমের দামে লাগাম টানতে ডিএসসিসির অভিযান

UttorbongoBD
October 3, 2026 4:50 pm
Link Copied!


ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখা ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন কাঁচাবাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ফকিরাপুল, কাপ্তান, বাসাবো বউ ও নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বাসাবো বউ বাজারে অবৈধভাবে ফুটপাত দখল ও আইন অমান্যের দায়ে দুটি মামলা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয়ের রশিদ ও মুনাফার পরিমাণ যাচাই করা হয়। পাশাপাশি অতিরিক্ত দামে ডিম বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয় এবং ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়।

ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বাজার তদারকি করেন। তারা ডিমের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।

এ ছাড়া নবাবগঞ্জ বাজারে অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী এবং অঞ্চল-৫-এর ৭ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নাল মোল্লার নেতৃত্বে মনিটরিং করা হয়।

জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html