ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 

UttorbongoBD
June 5, 2026 10:02 pm
Link Copied!


কয়েক মাসের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৫ জুন) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করে তিনি জানান কন্যাসন্তানের মা হয়েছেন। একই সঙ্গে পোস্টে ট্যাগ করেন চিত্রনায়ক শাকিব খানকে। 

ফটোকার্ডে বুবলী উল্লেখ করেন, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”  

কয়েক মাস ধরেই চলচ্চিত্রের শুটিং ও বিভিন্ন আয়োজন থেকে দূরে ছিলেন বুবলী। এসময় তাকে ঘিরে নতুন করে মা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করলেন।  

বুবলীর পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মাত্র ৩০ মিনিটের মধ্যে পোস্টটিতে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়ে। পাশাপাশি তিন হাজারের বেশি মন্তব্য এবং চার শতাধিক শেয়ার হয়। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।  

এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান ও বুবলীর পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। তবে সেই খবর প্রায় দুই বছর গোপন রাখার পর ২০২২ সালে প্রকাশ্যে আনেন তারা। এবার অবশ্য কন্যাসন্তান শারলিন খানের জন্মের এক মাস পূর্ণ হওয়ার আগেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বুবলী।  





Source link

🔴 LIVE