ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিজয়া দশমীর রাতে বিটিভির পর্দায় দুর্গাবন্দনা


October 19, 2026 5:20 pm
Link Copied!


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও গানের সমন্বয়ে নির্মিত এই আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমনী থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক আখ্যান।

ইয়াসমিন আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২১ অক্টোবর, বিজয়া দশমীতে রাত ১০টায়। অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় রয়েছেন জয়া সাহা ও অভিজিৎ।

শারদীয় দুর্গোৎসবের আবহ, দেবী দুর্গার মাহাত্ম্য এবং অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে শুভশক্তির বিজয়ের বার্তা তুলে ধরাই এই আয়োজনের মূল আকর্ষণ। অনুষ্ঠানে দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন অধরা রিয়া ও রতন সাহা।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মন্ডল, হরিদাস মজুমদার, পঙ্কজ কুমার চক্রবর্তী প্রমুখ।

নাট্যাভিনয়, নৃত্য ও সংগীতের সম্মিলনে নির্মিত ‘অঞ্জলি লহ, অঞ্জলি’ শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক আবহকে দর্শকদের সামনে তুলে ধরবে। বিজয়া দশমীর বিশেষ এই আয়োজনের মধ্য দিয়ে বিটিভির পর্দায় ফুটে উঠবে দেবী দুর্গার বন্দনা এবং অশুভের বিরুদ্ধে শুভশক্তির চিরন্তন বিজয়ের বার্তা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html