ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত

UttorbongoBD
October 19, 2026 11:30 pm
Link Copied!


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হচ্ছে ১৯ অক্টোবর। আবেদন করা যাবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। অনলাইনে আবেদন ফরম পূরণের পর এক হাজার টাকা ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আগামী ২০ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে।

রবিবার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, পিজিডি ইন আইসিটি, পিজিডি ইন ডাটা অ্যানালাইটিক্স, পিজিডি ইন ডিজিটাল মার্কেটিং, পিজিডি ইন সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন কোর্সে ভর্তির আবেদন নেওয়া হবে। এ ছাড়া এলএলবি শেষবর্ষ, এমবিএ, এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম কোর্সেও ভর্তির সুযোগ রয়েছে।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন করতে হবে। আবেদন ফি ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়া যাবে। কলেজগুলো ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম নিশ্চয়ন করতে পারবে।

আবেদনের যোগ্যতা

বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড ও পিজিডি কোর্সে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দুই বা তিন বছর মেয়াদি স্নাতক (পাস) অথবা তিন বা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এমএড কোর্সে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড বা বিএমএড পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ/জিপিএ ২.২৫ থাকতে হবে। এমএসএড কোর্সে বিএসএড, বিএড বা বিএমএড এবং এমপিএড কোর্সে ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিপিএড পরীক্ষায় উত্তীর্ণরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও এমবিএ কোর্সে আবেদনের জন্য ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ২.২৫ থাকতে হবে। এলএলবি শেষবর্ষে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রথম পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি অথবা সিজিপিএ ৫-এর মধ্যে ২.৫ কিংবা সিজিপিএ ৪-এর মধ্যে ২.২৫-এর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। গণমাধ্যম, জনসংযোগ ও বিজ্ঞাপনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে। এ কোর্সে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।

বিএড কোর্সে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অনুমোদিত ও তালিকাভুক্ত ডেপুটেশনপ্রাপ্ত শিক্ষকরা বরাদ্দ করা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে অগ্রাধিকারের ভিত্তিতে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। তাদের ১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সরাসরি আবেদন করতে হবে।

ভর্তি প্রক্রিয়া

স্নাতক পর্যায়ের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে কোর্সভিত্তিক মেধা তালিকা তৈরি করা হবে। দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম একই হলে কম বয়সী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে মেধা তালিকা, কোটা ও রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট), প্রিলিমিনারি টু মাস্টার্স অথবা মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। দ্বৈত ভর্তি হলে উভয় ভর্তি ও নিবন্ধন বাতিল করা হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html