ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই


October 20, 2026 2:05 pm
Link Copied!


চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর লিটন দাসের চোট নিয়ে উদ্বেগ ছিল বাংলাদেশ শিবিরে। তবে স্ক্যান রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা না পড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। হিপ জয়েন্টে গুরুতর সমস্যা নেই বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়কের। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির মেডিকেল বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তার ভাষ্য, লিটনের স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে পেশিতে সামান্য সমস্যা রয়েছে। আগামী দুই দিন তার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করে চোটের বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

হিপ জয়েন্টে অস্বস্তির কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যান লিটন। সোমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে হালকা ফিজিওথেরাপিও করানো হয়েছে।

বিসিবির মেডিকেল কমিটির এক সদস্য বলেছেন, ‘হ্যাঁ, লিটন আমাদের কাছে এসেছিল। তার স্ক্যান রিপোর্টে উল্লেখযোগ্য খারাপ কিছু পাওয়া যায়নি। তবে পেশিতে সামান্য সমস্যা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্ক্যান রিপোর্ট দেখেছি এবং আজ (সেমাবার) হালকা ফিজিওথেরাপি করিয়েছি। আগামীকালও হালকা ফিজিওথেরাপি হবে। এরপর দুই দিন গেলে তার চোটের অবস্থা সম্পর্কে আরও পরিষ্কারভাবে বলতে পারব।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবির চিকিৎসকেরা। তবে তার উন্নতি পর্যবেক্ষণ না করে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না তারা।

মেডিকেল কমিটির ওই সদস্য বলেছেন, ‘আমরা আশাবাদী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে। তবে আগামী কয়েক দিনে তার শারীরিক অবস্থার উন্নতি না দেখে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই মুহূর্তে তার হিপ জয়েন্ট নিয়ে উদ্বেগের মতো কিছু নেই।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html