ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস


October 20, 2026 10:25 pm
Link Copied!


এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশের ফর্টিস এফসি। মঙ্গলবার (২০ অক্টোবর) কুয়েতের মাঠে ভারতের ক্লাব এফসি গোয়ার কাছে ২-১ গোলে হেরেছে তারা। ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফর্টিসের মিডফিল্ডার ইসা জালো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এফসি গোয়া। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ভারতীয় ক্লাবটি। মোহাম্মদ নিমিলের বাড়ানো বলে ডান প্রান্ত দিয়ে ওভারল্যাপ করে নিখুঁত ক্রস দেন উদান্তা সিং। বক্সে হেডে বল জালে জড়িয়ে গোয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন স্প্যানিশ ফরোয়ার্ড হোর্হে ওর্তিজ।

গোল হজমের পর প্রথমার্ধেই সমতায় ফেরার চেষ্টা করে ফর্টিস। ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে পা ওমর বাবুর নেওয়া ফ্রি কিক ঠেকিয়ে দেন গোয়ার গোলরক্ষক লারা শর্মা। অন্যদিকে ফর্টিসের গোলরক্ষক সুজান পেরেরাও দারুণ দক্ষতায় ব্যবধান বাড়তে দেননি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে গোয়ার রক্ষণে চাপ বাড়ায় ফর্টিস। সেই চেষ্টার সুফল আসে ৭৮ মিনিটে। পাল্টা আক্রমণ থেকে লম্বা পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে যান রাফায়েল টুডু। গোয়ার এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে ফর্টিসকে ১-১ সমতায় ফেরান তিনি।

তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ক্লাবটির। ৮৫ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোয়াকে আবারও এগিয়ে নেন স্প্যানিশ স্ট্রাইকার চিকি। ফ্রাঞ্চুর পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

যোগ করা সময়ের সপ্তম মিনিটে আরও একটি ধাক্কা খায় ফর্টিস। গোয়ার উদান্তা সিংকে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার ইসা জালো। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়ে ২-১ গোলের হার মেনে মাঠ ছাড়তে হয় ফর্টিসকে।

টানা দুই হারে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে বাংলাদেশের ক্লাবটি। অপরদিকে, এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে এফসি গোয়া।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html