ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 


October 21, 2026 1:45 am
Link Copied!


চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা হয়েছে। ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীসহ কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দফায় দফায় মারধরের পর সাংবাদিক মহিউদ্দিনকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগত ঝামেলার কারণে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে, আহত সাংবাদিক মহিউদ্দিন অভিযোগ করেন, সকালে বাড়ি যাওয়ার পথে ফরিদগঞ্জ বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে পেছন দিক থেকে কামরুল আমার ঘাড়ে আঘাত করে। এ সময় আমি প্রতিবাদ করলে সে আমাকে কিল ঘুষি মারে। এভাবে কয়েকবার হাঁটতে হাঁটতে আমার ওপর হামলা করা হয়। এক পর্যায়ে লোকজনের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দেয় তারা।

তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগে একটি ঘটনায় স্বেচ্ছাসেবক দলের চার জনকে গ্রেফতারের নিউজ করার কারণে আমার ওপর এ হামলা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন। 

তবে অভিযুক্ত কামরুল পাটোয়ারীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক মহিউদ্দিন তাকে চাঁদাবাজ বলায় ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করেছেন। 

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html