ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর


October 21, 2026 1:40 pm
Link Copied!


রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজের মতামত জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ছবির নির্মাণ, অভিনয় এবং বিশাল ব্যাপ্তির প্রশংসা করেছেন তিনি। তবে ছবিতে হিংসার উপস্থাপনা এবং রাজনৈতিক বার্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই রাজনীতিবিদ।

আদিত্য ধর পরিচালিত দুটি ছবিই দেখেছেন শশী। তার মতে, প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ তার বেশি ভালো লেগেছে। তবে তার ধারণা, বেশ কিছু বিরক্তিকর দৃশ্য বাদ দিয়েও গল্পটি বলা যেত।

নিজের সরকারি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ছবির ভালো লাগা ও খারাপ লাগার দিকগুলি নিয়ে কথা বলেন তিনি। সিকুয়েলটিকে বিনোদনমূলক ছবি হিসেবে স্বীকার করলেও, তার মতে, ছবিতে হিংসার মাত্রা অনেক ক্ষেত্রেই সীমা ছাড়িয়ে গিয়েছে।

শশী থারুর বলেন, ‘কল্পকাহিনি ও বিনোদনের কাজ হিসেবে দ্বিতীয় পর্বটি যে অসাধারণ, তাতে কোনও সন্দেহ নেই।’

দুটি ছবিতেই হিংসার উপস্থাপনা নিয়ে বিশেষভাবে সমালোচনা করেছেন শশী থারুর। তার মতে, বেশ কয়েকটি দৃশ্যে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত হিংসা দেখানো হয়েছে। এই উপস্থাপনাকে তিনি ‘সম্পূর্ণ মাত্রাতিরিক্ত এবং বাড়াবাড়ি’ বলে উল্লেখ করেছেন।

তার কথায়, ‘এত হিংসা, রক্তপাত, ধ্বংসলীলা, নিষ্ঠুরতা এবং ভারতীয় সিনেমায় দেখানোর কোনও প্রয়োজন ছিল না।’

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, রাকেশ বেদী, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং আর মাধবন। দুটি ছবির প্রথমটি মুক্তি পায় ২০২৫ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয়টি ২০২৬ সালের মার্চে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html