ঢাকাWednesday , 3 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

uttorbongo bd
May 21, 2026 4:16 pm
Link Copied!


রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের প্রধান আহমেদকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২০ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আহমেদকে একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আহমেদ জানান, সে ও তার সহযোগীরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো। এছাড়া তারা অস্ত্রের মহড়া ও প্রদর্শনের মাধ্যমে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতো।

র‌্যাব বলছে, গ্রেফতার আহমেদ কব্জি কাটা গ্রুপের দ্বিতীয় প্রধান এবং আই ডোন্ট কেয়ার গ্রুপের নেতৃত্ব দিতো।

থানা-পুলিশের তথ্য যাচাই করে জানা গেছে, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও অপরাধচক্রের বিরুদ্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া আলামত ও গ্রেফতার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





Source link