ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিজয়া দশমীতে জগন্নাথ হল মন্দিরে গণসংহতি আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়


October 21, 2026 3:25 pm
Link Copied!


শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মন্দিরে যান এবং প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন জিএসএর প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, জনস্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক রেক্সোনা পারভীন সুমি, শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম, কেন্দ্রীয় অর্থ উপকমিটির সদস্য সেন্টু খান, জাতীয় পরিষদের সদস্য জামান কবীর, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রাজা আহম্মেদ জুম্মনসহ নেতৃবৃন্দ। 

আবুল হাসান রুবেল সব সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এ বছর সারাদেশে নিরাপদে দুর্গোৎসব পালিত হচ্ছে। আমরা মনে করি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নাগরিক মর্যাদা রক্ষায় ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে‌ হবে। সব জাতিগোষ্ঠীর ধর্ম পালনের অধিকার অক্ষুণ্ণ রাখতে সম্প্রীতির কোনও বিকল্প নেই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মাপকাঠি হলো রাষ্ট্রের সব জাতিগোষ্ঠী নিরাপদে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান বিশ্বাস মতাদর্শের চর্চা করতে পারছে কিনা। আমাদের জাতিগত বৈচিত্র্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান, এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, খাদ্যাভ্যাস সব মিলেই আমাদের বাংলাদেশ। যেকোনও উৎসবে পাশে থাকা, আনন্দ ভাগাভাগি করা, কুশল বিনিময় করা আমাদের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য বৈষম্যহীন সমতাভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে নাগরিক হিসেবে, জনগণ হিসেবে অবশ্যই আমাদেরকে সামাজিক সম্প্রীতি এবং সহাবস্থানের মধ্য দিয়ে আগাতে হবে। দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে। আশা করি আগামীতেও নিরাপদে ও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজাসহ সব ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হবে।’ 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html