ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাবা হওয়ার খুশিতে সকালে বাড়িতে এলেন, বিকালে কুপিয়ে হত্যা


October 21, 2026 10:30 pm
Link Copied!


নরসিংদীর রায়পুরায় শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খলাপাড়া গ্রামে তাকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিন দিন আগে ছেলেসন্তানের বাবা হয়েছিলেন। এই খুশিতে বাড়ি এসেছিলেন। বাড়ি এসে হত্যাকাণ্ডের শিকার হলেন। অভিযুক্তরা হলেন- নিহতের চাচা মোবারক হোসেন এবং তার ছেলে রাব্বি মিয়া।

পুলিশ, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশে স্তূপ করে রাখা ইটের মালিকানা এবং জমি নিয়ে শাহিনের বাবা আওলাদ হোসেনের সঙ্গে মোবারক হোসেনের বিরোধ চলছিল। আজ বিকালে ওখান থেকে ইট নেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোবারক ও তার ছেলে রাব্বি দা নিয়ে আওলাদ হোসেনের ওপর হামলা করতে যান। এ সময় বাবাকে রক্ষা করতে শাহিন সামনে এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা নূরমহল বলেন, ‘আমার ছেলে তিন দিন আগে ছেলেসন্তানের বাবা হয়েছে। এজন্য বাড়ি এসেছিল। ছেলেটারে কুপিয়ে মেরে ফেলেছে মোবারক ও তার ছেলে। আমি এর বিচার চাই।’

গোলাপ মিয়া নামে খলাপাড়া গ্রামের এক যুবক বলেন, ‘শাহিন ঢাকায় চাকরি করতো। সন্তানের বাবা হওয়ার খুশিতে আজ সকালে বাড়ি এসেছিল। কোমরের নিচের অংশে কোপানো হয়েছে, রক্তক্ষরণে মৃত্যু হয়।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতরা পালিয়ে গেছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html