ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গুলি-কাণ্ডের পরে ভুয়া এইআই ভিডিও, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি টাইগারের টিমের


October 22, 2026 9:10 am
Link Copied!


বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি চালানোর ঘটনার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। এদিকে সমাজমাধ্যমে টাইগারকে ঘিরে ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির একাধিক ভিডিও।

এই পরিস্থিতিতে কড়া বার্তা দিল অভিনেতার টিম। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সাম্প্রতিক ঘটনা নিয়ে টাইগার নিজে কোনও বিবৃতি দেননি, কোনও ভিডিও প্রকাশ করেননি।

একই সঙ্গে টাইগারের নামে ছড়ানো ভুয়া তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভিনেতার বাবা জ্যাকি শ্রফও নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে এই বিবৃতি শেয়ার করেছেন।

টাইগার শ্রফের ফ্যান ক্লাবের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, সাম্প্রতিক গুলি চালানোর ঘটনা বা তার পরবর্তী পরিস্থিতি নিয়ে টাইগার কোনও বিবৃতি দেননি। এমন কোনও ভিডিও প্রকাশ করেননি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশ কিছু সমাজমাধ্যমের পেজ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে টাইগারের নাম ব্যবহার করে মনগড়া খবর, এআই নির্মিত ভিডিও এবং পরিকল্পিত বক্তব্য ছড়ানো হচ্ছে। এই ধরনের বিষয়বস্তু সম্পূর্ণ মিথ্যা, অনুমোদনহীন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি বলে দাবি অভিনেতার টিমের।

টাইগারের সঙ্গে এই ধরনের ভুয়া কনটেন্টের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট করা হয়েছে। শুধু বেশি ভিউ, এনগেজমেন্ট বা আর্থিক লাভের আশায় যাচাই না করা তথ্য ছড়িয়ে দেওয়া থেকে সংবাদমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সমাজমাধ্যমের পেজগুলিকে বিরত থাকার আবেদন জানিয়েছে টিম।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html