ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি


October 22, 2026 1:25 pm
Link Copied!


জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং শেষ করেছেন তিনি। এটির পরিচালক মেহেদী হাসান হৃদয়। এছাড়া তার ‘লজ্জা’ সিনেমারও শুটিংও শেষ হয়েছে ৬০ শতাংশ।  

এদিকে একটি গণমাধ্যমের সঙ্গে কাজ ও ব্যক্তিগত নানা বিষয়ে আলাপচারিতায় বিয়ে নিয়ে মুখ খুলেছেন ফারিয়া। সেখানে জানালেন কবে তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন।

বিয়ে নিয়ে সমাজে প্রতিষ্ঠিত নারীদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। নির্দিষ্ট বয়সে বিয়ে, নাকি মানসিক পরিপক্বতা ও পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ? এমন একটি প্রশ্নে নুসরাত ফারিয়া বলেন, ‘নির্দিষ্ট বয়স বলতে আসলে কী বোঝায়? আমার মনে হয় বয়সের চেয়ে ম্যাচিউরিটি বেশি গুরুত্বপূর্ণ—নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই। একা থাকা সহজ, কিন্তু সংসার করতে হলে বিশেষ বুদ্ধিমত্তা, ধৈর্য ও বোঝাপড়া প্রয়োজন।’


নুসরাত ফারিয়া

তিনি আরও বলেন, ‘জীবনসঙ্গী নির্বাচনের আগে মানুষটিকে ভালোভাবে চেনা, বোঝা এবং নিজের অহংবোধ নিয়ন্ত্রণও জরুরি। আমার বিয়ের সিদ্ধান্তও নেব তখনই, যখন মনে হবে জীবনের এই পর্যায়ে এসে কিছুটা থিতু হতে চাই। আর বিয়ের পর আবার নতুন কোনও লক্ষ্যে ছুটতে ইচ্ছা করলে জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে ছুটবো। আশা করছি, এই মানসিক প্রস্তুতি শিগগিরই চলে আসবে, তখন বিয়ে করবো।’

প্রেম কিংবা বিয়ের ক্ষেত্রে একজন মানুষকে বেছে নেওয়ার সময় কোন গুণটি সবচেয়ে জরুরি সেটি নিয়েও ফারিয়া কথা বলেন। তার ভাষ্য, ‘আমার কাছে বন্ধুত্ব সবচেয়ে জরুরি। দুজন মানুষের একে অপরকে ভালো লাগতে হবে, একসঙ্গে সময় কাটিয়ে আনন্দ পেতে হবে। জীবনে অনেক কিছু বদলে যাবে, সন্তান বড় হয়ে নিজের পথে চলে যাবে; দিন শেষে দুজন মানুষই একসঙ্গে থাকবে। তাই সারা জীবন যার সঙ্গে থাকতে ভালো লাগে, এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া জরুরি।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html