ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক


October 22, 2026 1:40 pm
Link Copied!


বিজয়া দশমীর সাজে ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিম। নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করে সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান তিনি। ছবিগুলোতে ঐতিহ্যবাহী শাড়ি, গয়না ও পরিপাটি সাজে মিমের লুক পেয়েছে রাজকীয় আবহ।


চুলে পরিপাটি খোঁপা ও রাজকী গয়নায় অপরূপ মিম (ছবি: শিল্পীর ফেসবুক থেকে নেওয়া)

এবারের সাজে লাল ও বেজ রঙের দুটি শাড়ি একসঙ্গে পরেছেন মিম। শাড়ি পরার ধরনেও রয়েছে ব্যতিক্রম। একটি শাড়ির আঁচল সামনে দিয়ে আনা হয়েছে, অন্যটির আঁচল রাখা হয়েছে পেছনে। দুই রঙের শাড়ির এই ভিন্নধর্মী উপস্থাপন পুরো সাজে এনেছে নতুনত্ব। চিরচেনা শাড়ির সাজেও যে এমন সৃজনশীলতা আনা যায়, মিমের লুক তারই উদাহরণ।


লাল শাড়িতে বিদ্যা সিনহা মিম (ছবি: শিল্পীর ফেসবুক থেকে নেওয়া)

লাল কাতানের ব্লাউজে সাজটি পেয়েছে আভিজাত্যের ছোঁয়া। গলায় স্তরভিত্তিক মালা, কানে ঝোলানো দুল আর হাতে চওড়া বালা। গয়নাগুলো সাজকে করেছে আরও আকর্ষণীয়। কপালে লাল টিপ ও ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক লুকটিতে যোগ করেছে উৎসবের উজ্জ্বলতা।

চুলে পরিপাটি খোঁপা ও সেখানে রাজকী গয়না সাজের ঐতিহ্যবাহী আবহকে আরও ফুটিয়ে তুলেছে। লাল ও বেজের রঙের সমন্বয়, কাতানের আভিজাত্য এবং গয়নার ব্যবহারে মিমের বিজয়া সাজে উঠে এসেছে বাঙালি উৎসবের চিরায়ত সৌন্দর্য।

উৎসবের দিনে শাড়ির সাজে নতুনত্ব আনতে চাইলে মিমের এই লুক হতে পারে অনুপ্রেরণা। শাড়ি পরার ধরনে সামান্য পরিবর্তন, মানানসই গয়না আর পরিপাটি সাজেই তৈরি হতে পারে স্বতন্ত্র ও নজরকাড়া উৎসবের উপস্থিতি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html