ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় আর্জেন্টাইন পাজ


October 22, 2026 5:30 pm
Link Copied!


চ্যাম্পিয়নস লিগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ইতালির ক্লাব কোমো। আর দুর্দান্ত এই জয়ের নায়ক আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার নিকো পাজ।

চ্যাম্পিয়নস লিগে আজ নিজেদের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডকে ধসিয়ে দিয়েছে কোমো। দলের হয়ে দুর্দান্ত জোড়া গোলের সঙ্গে সতীর্থকে দিয়ে আরও একটি গোল করিয়েছেন প্লে মেকার নিকো পাজ। বাকি গোল দুটি আসে তাসোস দুভিকাস ও জেকোবো র‍্যামনের পা থেকে। 

ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম সফরে নেমেই একের পর এক ইতিহাস গড়ে চলেছে ‘লা রিয়ানি’ খ্যাত ক্লাব কোমো। আরবি লাইপজিগকে ঘরের মাঠে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর অবশ্য ফেইনুর্দের মাঠে গিয়ে ৩-২ ব্যবধানে হেরেছিল তারা। তবে এবার আবারও বড় জয়ে ঘুরে দাঁড়ালো ক্লাবটি।

অপরদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়হীন (৩টি ড্র ও ৩টি হার) থেকে এই মাঠে নেমেছিল রেড ডেভিলরা। তবে প্রতিপক্ষের মাঠে রীতিমতো নাকানি-চুবানি খেতে হলো তাদের।

সেপ্টেম্বরের শুরু থেকে পাজ সব প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ান লিগের যেকোনও খেলোয়াড়ের চেয়ে বেশি গোলে সরাসরি অবদান রেখেছেন। ৮টি ম্যাচে তার অবদান ৯টি (৪টি গোল, ৫টি অ্যাসিস্ট)।

পাজ ছিলেন কোমোর প্রাণভোমরা। ২২ বছর ৪৩ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কোনও ইংলিশ দলের বিরুদ্ধে তিন বা এর বেশি গোলে অবদান রাখা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন তিনি। তার সামনে রয়েছেন কেবল পোর্তোর আন্দ্রে সিলভা, যিনি ২০১৬ সালের ডিসেম্বরে লেস্টার সিটির বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন (২১ বছর ৩১ দিন বয়সে)।

২০০৯ সালের এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে লিওনেল মেসির (২১ বছর ২৮৮ দিন) পর পাজ-ই চ্যাম্পিয়নস লিগের কোনও ম্যাচে তিনটি গোলে অবদান রাখা কনিষ্ঠতম আর্জেন্টাইন।

স্কাই স্পোর্ট ইতালিকে পাজ বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম সুন্দর একটি ম্যাচ। আমি এই রাতের কথা কখনও ভুলবো না।’

পাজ আরও বলেন, ‘এমন ফলাফল আমার স্বপ্নের চেয়েও বড় কিছু। আমরা অবিশ্বাস্য একটি ম্যাচ খেলেছি। আমাদের এই ধারা বজায় রাখতে হবে, তবে এটি কোমোর সবার জন্য একটি ঐতিহাসিক রাত ছিল। আমরা কত দূর যেতে পারি, তা না ভেবে, আমাদের এই পারফরম্যান্স ধরে রাখতে হবে এবং প্রতিটি ম্যাচকে শেষ ম্যাচ মনে করে মাঠে নামতে হবে।’ 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html