ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
October 22, 2026 9:20 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (২১ অক্টোবর)) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

তীব্র গরমে চাপে পোশাকশিল্প, উৎপাদন কমতে পারে ১৫ শতাংশ পর্যন্ত
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। দেশের রফতানি আয়ের অন্যতম প্রধান এই খাতে গ্রীষ্মকালে কারখানার ভেতরের তাপমাত্রা অনেক সময় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, কোনও কোনও ক্ষেত্রে তা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছায় বলে শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতীয় ক্যানসার হাসপাতালে সিরিয়াল নেওয়া বন্ধ, গরিব মানুষ কোথায় যাবে?
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে না পেরে গত দেড় মাস ধরে নতুন রোগীদের রেডিওথেরাপির নিবন্ধন বন্ধ রাখা হয়েছে।

কাঁকড়ায় মাইক্রোপ্লাস্টিক, মাছে বিষাক্ত সিসা: কে বাঁচাবে সুন্দরবন?
সুন্দরবনের অন্যতম প্রধান নদ পশুরের তিন প্রজাতির মাছের শরীরে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সিসা, নিকেল ও তামার মতো ভারী ধাতু। এ অবস্থায় সুন্দরবনে প্লাস্টিক নিয়ে পর্যটকদের প্রবেশ কবে বন্ধ হবে, সে প্রশ্ন তুলেছেন অনেকে।

চলতি মাসেই ইরানে হামলার ছক নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

অর্থনৈতিক বিষয়ক প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি)-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন
সর্বশেষ তালিকায় বড় অগ্রগতি হয়েছে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। তাসকিন এক লাফে এগিয়েছেন ৯ ধাপ। যা তার ক্যারিয়ারসেরা। শরিফুল উঠেছেন দুই ধাপ।

প্রেম, বিয়ে ও গ্রেফতার: কেন ভেঙেছিল শাকিল-পপি জুটি
শাবনাজ-নাঈম/মৌসুমী-সালমান শাহ জুটির পর শাকিল-পপি নবাগত জুটি হিসেবে ঢালিউডে আলোড়ন সৃষ্টি করেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html