ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ


October 23, 2026 12:45 am
Link Copied!


কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জোয়ার, সরকারের সহায়তার আশ্বাস কিংবা অর্থনৈতিক পুনরুজ্জীবনের সম্ভাবনা, কোনও কিছুই আর চীনের শেয়ারবাজারের পতন থামাতে পারছে না। সাংহাই ও শেনঝেনে তালিকাভুক্ত শীর্ষ ৩০০টি কোম্পানির সূচক সিএসআই ৩০০ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ১.৬ শতাংশ পর্যন্ত কমেছে। গত জুনের শীর্ষ অবস্থানের তুলনায় সূচকটি প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে, যা কারিগরি পরিভাষায় শেয়ারবাজারকে টানা মন্দার ধারায় ফেলে দিয়েছে।

একইভাবে হংকংয়ে তালিকাভুক্ত চীনা কোম্পানিগুলোর সূচকও ২.৯ শতাংশ পর্যন্ত পতন দেখেছে। বাজার বিশ্লেষকদের মতে, মূলত তিনটি প্রধান কারণে চীনের শেয়ারবাজারে এই বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

প্রথমত, এআই খাতের অতিরিক্ত মূল্যস্ফীতি ও বৈশ্বিক মন্দা। বছরের শুরুতে এআই প্রযুক্তি নিয়ে যে উন্মাদনা ছিল, এখন বিনিয়োগকারীরা লাভজনকতা ও আয়ের বাস্তব পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলছেন। বৈশ্বিক বাজারে এআই শেয়ারের বিক্রির চাপ এবং চীনে মূলধন সংগ্রহের সুযোগ কমে যাওয়া প্রযুক্তি খাতকে নাজুক অবস্থায় ফেলেছে।

দ্বিতীয়ত, অভ্যন্তরীণ ভোগ বাড়াতে ব্যর্থতা। চীনের তৃতীয় প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি হলেও সাধারণ গৃহস্থালি ও ভোক্তাদের কেনাকাটা বা ব্যয় বাড়েনি। ভিলওয়ারিয়া ফিনসার্ভ-এর অংশীদার অভিষেক ভিলওয়ারিয়া বলেন, দুর্বল অভ্যন্তরীণ ভোগ, বড় ধরনের নীতিগত প্রণোদনার ফুরিয়ে আসা আশা এবং প্রযুক্তি খাতের অনিশ্চয়তা বাজারের মনোভাবকে ব্যাহত করছে।

বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কন্টেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজির প্রান্তিক মুনাফার গতি কমায় বুধবারে তাদের শেয়ার দর ১২ শতাংশ কমেছে, যা নীতিগত সহায়তানির্ভর ব্যবসাগুলোর টিকে থাকার সংকট তুলে ধরে।

তৃতীয়ত, সরকারি প্রণোদনার প্রতি আস্থা হ্রাস। বিনিয়োগকারীরা আগে ভাবতেন সরকার বড় ধরনের অর্থনৈতিক সাহায্য ঘোষণা করবে। তবে বেইজিং বড় কোনো আর্থিক প্রণোদনা না দিয়ে শুধু সীমিত সহায়তা দেওয়ায় হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। রাষ্ট্র সমর্থিত শেয়ার ক্রয় সাময়িকভাবে বাজারকে স্থিতিশীল করলেও তা স্থায়ী ঘুরে দাঁড়ানোর নিশ্চয়তা দিচ্ছে না।

শেয়ারের দাম ২০ শতাংশ কমলেও একে এখনই কেনার উপযুক্ত সুযোগ মানতে নারাজ বিশেষজ্ঞরা। অভিষেক ভিলওয়ারিয়া জানান, কম মূল্যায়ন ক্ষেত্রবিশেষে আকর্ষণীয় মনে হতে পারে, তবে শুধু বাজার সংশোধন মানেই কেনার সুযোগ নয়।

টেকসই প্রবৃদ্ধি, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং মৌলিক ভিত্তি মজবুত না হওয়া পর্যন্ত এই ধস কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html