ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা

UttorbongoBD
October 26, 2026 2:00 pm
Link Copied!


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামীমা সুলতানা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

জুলাই আন্দোলনের সময় নিজের কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন এই শিক্ষক।

তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে সংগঠনটির বর্তমান কমিটিতে তিনি কোনও পদ নেই।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি।

২০২৪ সালের ১ অগাস্ট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার চার দিন আগে বাংলা বিভাগের সভাপতির কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেন শামীমা সুলতানা।

ছবি নামিয়ে ফেলার পর তা ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন এই শিক্ষক।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html