ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু

UttorbongoBD
October 26, 2026 10:40 pm
Link Copied!


ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচল শুরু করেছে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির প্রথম যাত্রা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ফলে পথে থাকা বিভিন্ন এলাকার যাত্রীরাও সরাসরি ট্রেনে পর্যটন নগরীতে যাওয়ার সুযোগ পাবেন। এসব এলাকার মধ্যে রয়েছে নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী।

বাংলাদেশ রেলওয়ের সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টার দিকে কক্সবাজারে পৌঁছাবে। ফিরতি পথে ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রতি রবিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html