ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা


October 27, 2026 12:55 am
Link Copied!


রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তিভবনে হামলা চালিয়েছে একদল যুবক। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার জন্য বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছে সিপিবি। তবে বিএনপির নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। দুইপক্ষের সমর্থকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কতিপয় যুবক আমাদের কার্যালয় মুক্তিভবনে অতর্কিত হামলা চালিয়েছে।’ এ ঘটনার জন্য তিনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেন।

তিনি জানান, সন্ধ্যায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক ও পরে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলাকারীদের অভিযোগ, সিপিবির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তবে সাজ্জাদ জহির চন্দন বলেন, তাঁদের কার্যালয় থেকে এ ধরনের কোনও স্লোগান দেওয়া হয়নি।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর ছেড়ে দিলে তার সমর্থকরা উল্লাস করতে করতে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে কিছু ব্যক্তি হামলা চালিয়েছেন।

ওসি আরও জানান, সিপিবির পক্ষ থেকে হামলাকারীদের কেউ কেউ বিএনপির নেতাকর্মী বলে অভিযোগ করা হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা তা অস্বীকার করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুইপক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে পুলিশ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html