ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির


October 27, 2026 5:00 pm
Link Copied!


সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয় দেবেরকোন্ডাকে নিয়ে কটাক্ষের ঝড় বইছে। এ নিয়ে স্ত্রী রাশমিকা মান্দানা বেশ বিরক্ত। এমন পরিস্থিতিতে অবশেষে সাইবার শাখায় অভিযোগ দায়ের করলেন তারকা দম্পতি।

ঘটনার শুরু, কফি উইথ করণ অনুষ্ঠান। সেখানে নব দম্পতি নিজেদের নতুন জীবন নিয়ে হাসিমুখে আলোচনায় মেতে ছিলেন। কিন্তু এর মধ্যেই কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

কথা প্রসঙ্গে বিজয় জানান, তিনি রাশমিকাকে ১০০ বার বিয়ের প্রস্তাব দিতে বলেছিলেন। এই কথা শুনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়কে নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকের মন্তব্য, বিজয় শুধু নিজেকে বোঝেন, তিনি একজন টক্সিক মানুষ।

সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত কটাক্ষে জেরবার হয়ে হায়দরাবাদ সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হলেন তারকা দম্পতির টিম। জানা গেছে, ইতিমধ্যেই তারকা দম্পতির ম্যানেজার সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া এই বিষয় নিয়ে বিভিন্ন ভুয়া খবর ছড়ানো হচ্ছে, সেই লিংক প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে।

বিয়ের আগে বিজয় কেন ১০০ বার ভাবতে বলেছিলেন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, বিয়ে একটা বড় ব্যাপার। আগামী দিনের জন্য আগে থেকে প্রস্তুত হতে বলেছিলেন বিজয়। কিন্তু ব্যাপারটা না বুঝেই অপরিচিতরা যেভাবে তাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছেন, সেটা মোটেই ঠিক নয়।

প্রত্যেকের নিজেদের মতামত রাখার স্বাধীনতা আছে কিন্তু কাউকে যদি বিরক্ত করা হয় সেটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারা দুজনেই একে অপরের সঙ্গে যথেষ্ট ভাল আছেন এবং একটি ছোট মন্তব্যকে অতি নাটকীয়তার আকার দিতে সকলকে মানা করেন অভিনেত্রী।।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html