ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দিল্লির অবস্থান দ্বিতীয়, ঢাকা কত নম্বরে?

UttorbongoBD
October 29, 2026 9:45 am
Link Copied!


আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী বৈশ্বিক দূষিত বাতাসের নগরীর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১১তম অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাতাসের গুণমান সূচকে ঢাকার পয়েন্ট রেকর্ড করা হয়েছে ১৪১, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০-এর মধ্যে পয়েন্ট থাকলে তা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মনে করা হয়। 

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ২৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (খুবই অস্বাস্থ্যকর)। ২২২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে কিরগিজস্তানের বিশকেক (১৯৬), ভিয়েতনামের হ্যানয় (১৮১) এবং উজবেকিস্তানের তাশখন্দ (১৭৯)। এছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা (১৭৪), পাকিস্তানের করাচি (১৬০), ভিয়েতনামের হো চি মিন সিটি (১৫৫), ইরাকের বাগদাদ (১৫৪) এবং ভারতের মুম্বাই ১৪৬ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছে।

বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হওয়ায় শিশু, বয়স্ক ব্যক্তি ও অ্যাজমা রোগীদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহারের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html