ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে আর ঝামেলা নয়, রইল সহজ কৌশল


October 29, 2026 1:15 pm
Link Copied!


ডিম সেদ্ধ করে খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় দেখা যায়, খোসার সঙ্গে উঠে আসছে সাদা অংশও। ফলে গোটা ডিমটি দেখতে খারাপ হয়ে যায়। বিশেষ করে ডিমের ডেভিল, ডিমের সালাদ কিংবা অন্য কোনও পদ তৈরি করার সময়ে এমন হলে মুশকিল বাড়ে। তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললে সেদ্ধ ডিমের খোসা ছাড়ানো অনেকটাই সহজ হতে পারে।

ডিম সেদ্ধ হয়ে গেলে গরম পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ভরা একটি পাত্রে রাখুন। পাঁচ মিনিটের মতো ডুবিয়ে রাখলে ডিম ঠান্ডা হয়ে আসবে। এর পর ডিমের খোসায় হালকা ফাটল ধরিয়ে এক দিক থেকে ধীরে ধীরে ছাড়ান। খোসার নীচে পানি ঢুকাতে পারলে সেটি আলাদা করাও সহজ হবে।

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর আরও একটি সহজ উপায় হল ঢাকনাওয়ালা পাত্র ব্যবহার করা। ডিমগুলি একটি কাচের বা অন্য কোনও উপযুক্ত পাত্রে রাখুন। সামান্য ঠান্ডা পানি দিয়ে ঢাকনা বন্ধ করে কয়েক সেকেন্ড আলতো করে ঝাঁকান। এতে খোসায় ছোট ছোট ফাটল ধরতে পারে। তার পর হাতে করে খোসা ছাড়িয়ে নিন। তবে খুব জোরে ঝাঁকাবেন না, তাতে ডিমের সাদা অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সেদ্ধ করার পানিতে মেশান সামান্য বেকিং সোডা

ডিম সেদ্ধ করার সময় পানিতে এক চিমটে বেকিং সোডা মিশিয়ে দেখতে পারেন। পানির ক্ষারত্ব বাড়লে কিছু ডিমের খোসা ছাড়ানো সহজ হতে পারে। তবে ডিমের সতেজতা ও সেদ্ধ করার পদ্ধতির ওপরও খোসা ছাড়ানোর সুবিধা নির্ভর করে। তাই বেকিং সোডা ব্যবহার করলেই যে সব সময় নিখুঁত ফল পাওয়া যাবে, এমন নয়।

ডিমের খোসা সহজে ছাড়ানোর জন্য সবচেয়ে জরুরি হল সেদ্ধ করার পর ডিম ঠান্ডা করে নেওয়া এবং খোসা ধীরে ধীরে ছাড়ানো। তাড়াহুড়ো না করে এই কৌশলগুলি মেনে চললে ডিম অক্ষত রাখার সম্ভাবনা বাড়বে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html