ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক


October 29, 2026 10:30 am
Link Copied!


বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করেছে। ত্বকে টান ধরছে, বাড়ছে রুক্ষ ভাব। মেকআপ করলেও মুখে ঠিকমতো ফুটে উঠছে না উজ্জ্বলতা। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই সময়ে কাজে আসতে পারে হাইড্রেটিং শিট মাস্ক। বাজারে নানা ধরনের মাস্কের ভিড়ে কোনটি বেছে নেবেন? রইল পাঁচটি বিকল্পের হদিস।

ত্বক শুষ্ক হয়ে গেলে মুখে মেকআপের আস্তরণও অনেক সময় অসমান দেখায়। কোথাও কোথাও ফুটে ওঠে খসখসে ভাব। তাই ত্বকের যত্নে প্রয়োজন পর্যাপ্ত আর্দ্রতা। সামনে উৎসবের মৌসুম, তার পরেই বিয়েবাড়ির পালা। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে রূপচর্চার তালিকায় রাখতে পারেন হাইড্রেটিং শিট মাস্ক।

হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লিসারিনের মতো উপাদান ত্বকের উপরিভাগে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। কিছু মাস্কে থাকা সেরামাইড ত্বকের স্বাভাবিক সুরক্ষাস্তর বজায় রাখতেও সহায়ক। তবে ত্বকের ধরন বুঝে মাস্ক বেছে নেওয়া জরুরি।

শুষ্ক ত্বকের যত্নে ৫ শিট মাস্ক

১. কসআরএক্স অ্যাডভান্সড স্নেল মিউসিন গ্লাস গ্লো হাইড্রোজেল মাস্ক

এই মাস্কে রয়েছে ২৫ শতাংশ স্নেল মিউসিন, পাঁচ ধরনের হায়ালুরোনিক অ্যাসিড, সেরামাইড ও প্যান্থেনল। পাশাপাশি নিয়াসিনামাইড ও গ্লুকোনোল্যাকটোন ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বকের পাশাপাশি বলিরেখা নিয়ে যারা চিন্তিত, তারা এটি ব্যবহার করতে পারেন।

২. জাস্টহিউম্যান পিস মাস্ক

সেন্টেলা এশিয়াটিকা, অ্যালানটোয়েন ও সোডিয়াম হায়ালুরোনেট রয়েছে এই মাস্কে। উপাদানগুলি ত্বকে আর্দ্রতা জোগাতে ও আরাম দিতে সাহায্য করে। নিয়াসিনামাইড, গ্লুটাথিয়ন এবং ভিটামিন ই অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। মেকআপের আগে ১৫–২০ মিনিট ব্যবহার করলে ত্বককে সতেজ দেখাতে সহায়তা করে এই শিট মাস্ক।

৩. বিউটি অব জোসন সেন্টেলা এশিয়াটিকা কামিং মাস্ক

সেন্টেলা এশিয়াটিকা, গ্রিন টি, জিনসেং, ক্যামোমাইল অয়েল ও হায়ালুরোনিক অ্যাসিডের সংমিশ্রণ রয়েছে এই মাস্কে। শুষ্ক আবহাওয়া কিংবা দীর্ঘক্ষণ শীতাতপনিয়ন্ত্রিত ঘরে থাকার কারণে ত্বকে টান ও অস্বস্তি দেখা দিলে এটি ব্যবহার করতে পারেন। সংবেদনশীল ত্বক হলে ব্যবহারের আগে উপাদানগুলি দেখে নেওয়া ভালো।

৪. ইনিসফ্রি হায়ালুরোনিক অ্যাসিড অ্যাক্টিভ মাস্ক

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে হায়ালুরোনিক অ্যাসিড। এই উপাদানসমৃদ্ধ মাস্কটি শুষ্ক ও রুক্ষ ত্বককে কোমল এবং সতেজ দেখাতে সহায়ক। বাজেটের মধ্যে ত্বকের যত্নে শিট মাস্ক খুঁজলে এটি বিবেচনা করতে পারেন।

৫. বায়োড্যান্স হাইড্রো সেরা-নোল রিয়্যাল ডিপ মাস্ক

সেরামাইড, প্যান্থেনল ও হায়ালুরোনিক অ্যাসিডের সংমিশ্রণে তৈরি এই হাইড্রোজেল মাস্ক। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে আর্দ্রতা ধরে রাখা এবং ত্বকের সুরক্ষাস্তর ভালো রাখতে এই উপাদানগুলি সহায়ক। রাতে ঘুমোনোর আগে কিংবা মেকআপের আগে ব্যবহার করা যায়। তবে প্যাকেটের নির্দেশ মেনে চলুন।

শিট মাস্ক ব্যবহারের আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন

শিট মাস্ক ব্যবহার করলেই দীর্ঘস্থায়ীভাবে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে না। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং দিনে সানস্ক্রিন লাগান। মাস্ক ব্যবহারের আগে প্যাকেটের নির্দেশ পড়ে নিন। নির্ধারিত সময়ের বেশি মুখে রাখবেন না। নতুন কোনও প্রসাধনী ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। জ্বালা, চুলকানি বা লালচেভাব দেখা দিলে ব্যবহার বন্ধ করুন।

ত্বকের ধরন ও সংবেদনশীলতা অনুযায়ী একই পণ্য সবার ক্ষেত্রে সমান ফল দেয় না। কেনার আগে উপাদান, ব্যবহারের নিয়ম এবং নিজের ত্বকের প্রয়োজন বিবেচনা করুন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html