ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলায় নিহত ১৩


October 29, 2026 5:25 pm
Link Copied!


ইউক্রেনের দনিপ্রো রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে রুশ ড্রোন আঘাত হানায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনীয় রেলওয়ে জানায়, জাপোরিঝিয়ার উদ্দেশে যাওয়ার কথা ছিল ট্রেনটির। রাশিয়া জেট-চালিত একটি ড্রোন দিয়ে হামলা চালায়।

পোস্টে বলা হয়, শত্রু দনিপ্রোর রেলস্টেশনে জেট-চালিত ইউএভি দিয়ে হামলা চালিয়েছে। হামলাটি আঘাত হানে এমন একটি প্ল্যাটফর্মে, যেখানে ওই সময় ৮৬৬ নম্বর ট্রেনটি (দনিপ্রো-জাপোরিঝিয়া) দাঁড়িয়ে ছিল। রেলওয়ে আরও জানায়, উচ্চ হুমকির মাত্রা নিয়ে সতর্কতা জারি থাকলেও প্ল্যাটফর্মে মানুষ উপস্থিত ছিলেন।

স্টেশনে ভয়াবহ এ রুশ হামলার পর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক্স-এ তিনি লেখেন, উত্তেজনা প্রশমনের বদলে কিছু রুশ ধনকুবের ও রুশ জ্বালানি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে রাশিয়া আমাদের মানুষের ওপর কতগুলো সন্ত্রাসী হামলা চালিয়েছে?

দনিপ্রোর মেয়র বরিস ফিলাতভ শহরে এক ট্র্যাজেডি ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, একটি বেসামরিক বৈদ্যুতিক ট্রেনে ড্রোন আঘাত হেনেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html