ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা


October 30, 2026 8:35 am
Link Copied!


অনুমোদিত নকশা ও কাঠামো পরিবর্তন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করায় পাঁচটি স্লিপার এসি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যৌথ অভিযানে বাসগুলোর মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও বিআরটিএ কুমিল্লা জোন যৌথভাবে এ অভিযান চালায়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, ‘অভিযানে এভারগ্রীন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলাচল ও গ্রিন লাইন পরিবহনের একটি করে মোট পাঁচটি স্লিপার এসি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিআরটিএর অনুমোদিত আকার ও নকশা পরিবর্তনের দায়ে বাসগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত স্লিপার এসি বাসের বিরুদ্ধে আমাদের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহাম্মদ, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।

এর আগে গত ১৫ অক্টোবর একই ধরনের অভিযানে সেন্ট মার্টিন স্কয়ার, বেঙ্গল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও রয়েল কোচ পরিবহনের চারটি স্লিপার এসি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html