ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি’অর জিতেছেন কেইন


October 31, 2026 2:20 pm
Link Copied!


ব্যালন ডি’অরের মঞ্চে লড়াইটা ছিল প্রায় সমানে সমান। শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে মাত্র ২৮ পয়েন্ট! ফ্রান্স ফুটবল শুক্রবার ভোটের বিস্তারিত হিসাব প্রকাশ করার পর জানা গেছে, কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে হ্যারি কেইনের এই জয় পুরস্কারটির বর্তমান ভোটিং পদ্ধতিতে সবচেয়ে কম ব্যবধানের।

শুক্রবার ভোটের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছে পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল সাময়িকী। সেখানে দেখা গেছে, বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার কেইন ১০০ ভোটারের মধ্যে ৪০ জনের প্রথম পছন্দ ছিলেন। সব মিলিয়ে তার ঝুলিতে জমা পড়েছে ১ হাজার ৫৫ পয়েন্ট।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে ২৩ জন ভোটারের প্রথম পছন্দ হলেও মোট পেয়েছেন ১ হাজার ২৭ পয়েন্ট। অর্থাৎ মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে তাকে পেছনে ফেলেছেন কেইন।

২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন কেইন। তার এই জয়ের ব্যবধান ভেঙে দিয়েছে আগের রেকর্ডও। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির হয়ে খেলা রদ্রি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে ৪১ পয়েন্টে হারিয়ে পুরস্কারটি জিতেছিলেন। এত দিন সেটিই ছিল বর্তমান ভোটিং পদ্ধতিতে সবচেয়ে কম ব্যবধানের জয়।

গত মৌসুমে অবশ্য ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে বড় ব্যবধান দেখা গিয়েছিল। প্যারিস সেন্ট জার্মেইয়ের উসমান দেম্বেলে ১ হাজার ৩৮০ পয়েন্ট পেয়ে বার্সেলোনার লামিনে ইয়ামালকে ৩২১ পয়েন্টে পেছনে ফেলেছিলেন।

এবার বিশ্বকাপজয়ী স্পেনের ইয়ামাল ভোটে তৃতীয় হয়েছেন। তার পয়েন্ট ছিল ৮৮১। যা কেইনের চেয়ে ১৭৪ পয়েন্ট কম।

ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচিত হন সাংবাদিকদের ভোটে। পুরুষদের বিভাগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেন। আর নারী বিভাগের ক্ষেত্রে ভোট দেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ দেশের প্রতিনিধিরা।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html