ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেমন ফল পেলো কারিগরি বোর্ড  

UttorbongoBD
October 31, 2026 3:05 pm
Link Copied!


কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। 

কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৮৮৯ জন। এর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৯৯ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯০ জন।

ছাত্রদের পাসের হার ৪৪ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ। 

কারিগরি বোর্ডে এ বছর ছাত্রদের মধ্যে ১৮০জন এবং ছাত্রীদের মধ্যে ৭০৬ জন জিপিএ-৫ পেয়েছে। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৮৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। সূত্র: বাসস





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html