ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চিজ-কাজুর মশলায় অতুলনীয় চিকেন মালাই কাবাব


November 1, 2026 8:20 am
Link Copied!


কাবাব খেতে ভালোবাসেন? তা হলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিকেন মালাই কাবাব। মুরগির মাংসের সঙ্গে চিজ, কাজুবাদাম, ঘন টক দই ও নানা মশলায় তৈরি এই কাবাব স্বাদে যেমন অতুলনীয়, তেমনই নরম ও রসালো। সন্ধ্যার নাশতা কিংবা বাড়িতে অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন এই পদ। রইলো সহজ রেসিপি।

উপকরণ

৫০০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংসের টুকরো, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ সাদা মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ লেবুর রস, স্বাদমতো নুন, আধ কাপ মোজারেলা চিজ, ২ চা চামচ কাঁচা মরিচ বাটা, আধ কাপ ধনেপাতা কুচি, আধ চা চামচ এলাচ গুঁড়ো, ২ টেবিল চামচ কাজু বাটা, ৩/৪ কাপ ঘন ও পানি ঝরানো টক দই, ২ টেবিল চামচ ক্রিম চিজ, ১ চা চামচ চাট মশলা, ১ চা চামচ গরম মশলা, প্রয়োজনমতো গলানো মাখন ও সাদা তেল।

প্রণালী:

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। টুকরোগুলিতে হালকা চিরে দিয়ে আদা বাটা, রসুন বাটা, সাদা মরিচের গুঁড়ো, লবণ ও লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর মাংসের সঙ্গে মোজারেলা চিজ, ধনেপাতা কুচি, ক্রিম চিজ, কাঁচা মরিচ বাটা, কাজু বাটা এবং ঘন টক দই মিশিয়ে নিন। সবশেষে এলাচ গুঁড়ো, চাট মশলা ও গরম মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩-৪ ঘণ্টা ফ্রিজে ম্যারিনেট হতে দিন।

এবার ম্যারিনেট করা মাংস কাবাবের স্টিকে গেঁথে নিন। ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল বা মাখন ব্রাশ করে মাঝারি আঁচে কাবাবগুলি এপিঠ-ওপিঠ গ্রিল করুন। রান্নার সময় মাঝে মাঝে গলানো মাখন ব্রাশ করে দিন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে হালকা সোনালি রং ধরলে নামিয়ে নিন। উপর থেকে সামান্য চিজ ছড়িয়ে মেয়োনিজ ও পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

রেসিপির টিপস

কাবাব নরম ও রসালো করতে অন্তত ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখা ভালো। ঘন ও পানি ঝরানো টক দই ব্যবহার করলে মশলার মিশ্রণ মাংসের গায়ে ভালোভাবে লেগে থাকে। গ্রিল করার সময় আঁচ মাঝারি রাখুন এবং মাঝে মাঝে মাখন ব্রাশ করুন। এতে কাবাব শুকিয়ে যাবে না।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html