ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ‘চিকেন লেগ পিস’ খ্যাত উল্লাস কামথে


November 2, 2026 10:10 am
Link Copied!


‘চিকেন লেগ পিস’ ভিডিওর জন্য পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার উল্লাস কামথে নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন। অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ গুজব ছড়িয়েছিল। ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে ঘটনা পরিষ্কার করে তিনি জানান, তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন এবং ভালো আছেন। এতে উদ্বিগ্ন ভক্ত-অনুসারীরা স্বস্তি পেয়েছেন।

হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে, এমন দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া প্রমাণিত হয়েছে। ভিডিওটি আসলে একটি সিনেমার প্রিমিয়ারে তার উদ্বেগজনিত আক্রমণের দৃশ্য, যা ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল।

ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে সব গুজব অস্বীকার করে তিনি বলেন, আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি বেঁচে আছি। এতে তার ভক্তেরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

কামথে ও সিনেমার দলের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ‘ঝাড়-ফুঁক’ সিনেমার প্রিমিয়ারের সময় ভাইরাল ভিডিওটি ধারণ করা হয়। হরর সিনেমা হওয়ায় প্রথমে দেখতে অনিচ্ছুক থাকলেও দলের এক সদস্যের ব্যক্তিগত অনুরোধে তিনি প্রদর্শনীতে গিয়েছিলেন।

জানা গেছে, সিনেমার একটি দৃশ্য দেখে উদ্বেগজনিত আক্রমণে তিনি অজ্ঞান হয়ে পড়েন, যা উপস্থিত দর্শকদের মধ্যে বড় উদ্বেগ তৈরি করে। প্রযোজনা দল দ্রুত তাকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে ভিডিওতে জানান কামথে।

ব্যাখ্যামূলক ভিডিওতে পরিচালক রাজন শর্মাসহ ‘ঝাড়-ফুঁক’ দলের সদস্যরাও হাজির হয়ে জানান, কামথে ভালো আছেন। রাজন শর্মা বলেন, সেদিন ঝাড়-ফুঁকের প্রিমিয়ার ছিল। আমরা দাদাকে প্রিমিয়ারে আসতে অনুরোধ করেছিলাম। হরর সিনেমা হওয়ায় দাদা প্রথমে দেখতে রাজি হননি।

তিনি আরও বলেন, কিন্তু আমার অনুরোধে তিনি এসেছিলেন। সিনেমার একটি দৃশ্য দেখতে গিয়ে তার অ্যাংজাইটি অ্যাটাক হয়। তিনি অজ্ঞান হয়ে যান। তাই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। সেখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়।

ভিডিও শেয়ার করে উল্লাস কামথে বলেন, আমি এখনও বেঁচে আছি, আর গত দুই দিন ধরে এই খবর আসছে। আমি পুরোপুরি সুস্থ। আমি স্বাভাবিক আছি। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে নিয়ে এত ভেবেছেন, সে জন্য আমি আপনাদের সবার কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html