ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর সুপারিশ সংসদীয় কমিটির


November 2, 2026 8:45 pm
Link Copied!


ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনা ডিজিটাইজ করে ত্রুটিমুক্ত ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা ভূমি ভবন পরিদর্শনকালে এসব সুপারিশ করেন। কমিটির সভাপতি নাসের রহমানের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস ইলেকট্রনিক পদ্ধতিতে সমন্বিতভাবে কাজ করছে। এর মাধ্যমে ভূমিসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাচ্ছে।

ভূমিসংক্রান্ত সেবা আরও গতিশীল করতে রেকর্ড সংশোধন ও হালনাগাদ, ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ, রেকর্ড সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন কর এবং রেন্ট সার্টিফিকেট মামলার কার্যক্রমে গতি আনার সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি চলমান অটোমেশন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ভূমিসংক্রান্ত সব অফিসের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ দেন।

তথ্যপ্রযুক্তির প্রসার ঘটিয়ে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করার মাধ্যমে ত্রুটিমুক্ত, জনবান্ধব, টেকসই ও জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশও করে কমিটি।

এ ছাড়া আন্তর্জাতিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে অনিষ্পন্ন বিরোধ নিষ্পত্তি, ট্রাভার্স ও প্রস্তুতিমূলক কার্যক্রম, মানচিত্র তৈরি এবং কিস্তোয়ার সীমানা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত নকশা ও খতিয়ান মুদ্রণের সুপারিশ করা হয়।

পরিদর্শনকালে কমিটির সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সুলতানা আহমেদ ও মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html