ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, কমলো জিপিএর শর্ত


November 3, 2026 9:40 am
Link Copied!


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ জানুয়ারি। এ বছর মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রবিবার (১ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৯ জানুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করা যাবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

এবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকার শর্ত ছিল।

অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকার শর্ত ছিল।

বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিভাগের ক্ষেত্রেও জিপিএর শর্ত শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক বেলাল হোসেন।

তিনি বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন কোনও ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে অধ্যাপক বেলাল হোসেন বলেন, ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে ভর্তি উপকমিটির আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সভাগুলোতে বিস্তারিত আলোচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html