বায়ুদূষণের দিক থেকে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে আবারও শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের লাইভ সূচক অনুযায়ী, ৪৪৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে লাহোর। এ সময় ১৬৫ একিউআই স্কোর নিয়ে ঢাকা রয়েছে তালিকার পঞ্চম অবস্থানে।
শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা
১. লাহোর, পাকিস্তান: একিউআই ৪৪৪ (ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক) ২. দিল্লি, ভারত: একিউআই ২০২ (খুবই অস্বাস্থ্যকর) ৩. কলকাতা, ভারত: একিউআই ১৯২ (অস্বাস্থ্যকর) ৪. দুবাই, সংযুক্ত আরব আমিরাত: একিউআই ১৭৩ (অস্বাস্থ্যকর) ৫. ঢাকা, বাংলাদেশ: একিউআই ১৬৫ (অস্বাস্থ্যকর) ৬. কম্পালা, উগান্ডা: একিউআই ১৬৩ (অস্বাস্থ্যকর) ৭. উলানবাটার, মঙ্গোলিয়া: একিউআই ১৫৭ (অস্বাস্থ্যকর) ৮. কায়রো, মিশর: একিউআই ১৫৬ (অস্বাস্থ্যকর) ৯. হাংজু, চীন: একিউআই ১৩৮ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর) ১০. জাকার্তা, ইন্দোনেশিয়া: একিউআই ১২৯ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)।
উল্লেখ্য, একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।