ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ বইয়েই তৈরি আস্ত এক পারথেনন মন্দির!


November 4, 2026 8:50 am
Link Copied!


স্থাপত্য বলতে চোখের সামনে ভেসে ওঠে ইট, পাথর, কাঠ কিংবা মার্বেলের তৈরি কোনও স্থাপনা। কিন্তু নিষিদ্ধ বই দিয়ে যদি তৈরি হয় আস্ত একটি মন্দির? শুনতে অবাক লাগলেও এমনই এক ব্যতিক্রমী স্থাপত্য রয়েছে জার্মানির ক্যাসেল শহরে। নাম ‘দ্য পারথেনন অফ বুকস’। গ্রিসের ঐতিহাসিক পারথেনন মন্দিরের আদলে তৈরি এই স্থাপত্যের বিশেষত্ব, এর গায়ে সাজানো রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়া হাজার হাজার বই।

বই পোড়ানোর স্মৃতিতে নির্মাণ

ক্যাসেলের যে জায়গায় এই স্থাপত্য তৈরি করা হয়েছিল, সেখানেই ১৯৩৩ সালে নাৎসি বাহিনী বিপুল সংখ্যক বই পুড়িয়ে দিয়েছিল। সেই বইগুলির অনেক লেখকই ছিলেন ইহুদি অথবা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী। মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া এবং বই নিষিদ্ধ করার সেই ইতিহাসকেই নতুনভাবে তুলে ধরেছে এই শিল্পকর্ম।

আর্জেন্টিনার সমসাময়িক শিল্পী মার্তা মিনুজিন এই স্থাপত্যের পরিকল্পনা করেন। গ্রিসের দেবী অ্যাথেনার উদ্দেশে নির্মিত পারথেনন মন্দিরের মাপের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয় এটি। স্থাপত্যটির দৈর্ঘ্য প্রায় ৭০ মিটার, প্রস্থ ৩১ মিটার এবং উচ্চতা ১০ মিটার।

নিষিদ্ধ বইয়ের দীর্ঘ তালিকা

এই শিল্পকর্ম তৈরির প্রস্তুতিও ছিল বেশ চমকপ্রদ। ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী প্রায় ৭০ হাজার নিষিদ্ধ বইয়ের একটি তালিকা তৈরি করেন। সেখান থেকে বেছে নেওয়া হয় ১৭০টি শিরোনাম। পরে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয় প্রায় এক লাখ বই। সেই বই দিয়েই তৈরি হয় পারথেননের আদলে স্থাপত্যটি।

২০১৭ সালে জার্মানির ক্যাসেলে আয়োজিত সমসাময়িক শিল্পের প্রদর্শনী ‘ডকুমেন্টা ১৪’-তে এই শিল্পকর্মটি প্রদর্শিত হয়। প্রদর্শনীতে দর্শকদের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে বই দিয়ে তৈরি এই ব্যতিক্রমী স্থাপত্য।

সেন্সরশিপের বিরুদ্ধে শিল্পীর বার্তা

শিল্পী মার্তা মিনুজিনের কাছে এটি শুধুই স্থাপত্য নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে এক প্রতিবাদ। তিনি সব ধরনের সেন্সরশিপের বিরোধী। নিষিদ্ধ বই দিয়ে পারথেনন তৈরি করে তাঁর বার্তা, কোনও বই বা চিন্তাকে দমন করে মানুষের জানার অধিকার আটকে রাখা যায় না। যে বই একসময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বই দিয়েই তৈরি হয়েছে এমন এক স্থাপত্য, যা আজ স্বাধীন চিন্তার প্রতীক।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html