ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক পরিচয় জানার পরই হামলা, সাভারে আহত ৩ গণমাধ্যমকর্মী


November 4, 2026 1:10 pm
Link Copied!


ঢাকার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মারধরের শিকার হয়েছেন তিন গণমাধ্যমকর্মী।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহত গণমাধ্যমকর্মীরা হলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টিভির প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং একই টেলিভিশনের ক্যামেরাপারসন উজ্জ্বল হোসেন।

আহত সাংবাদিকেরা জানান, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে তারা সংবাদ সংগ্রহের জন্য হেমায়েতপুরের পদ্মার মোড়ে যান। সেখানে কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য নেওয়ার পর ঘটনাস্থলের কিছুটা সামনে গিয়ে ভিডিও ধারণ করছিলেন তারা। এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে মাস্ক পরা একদল ব্যক্তি তাদের সাংবাদিক পরিচয় জানতে পেরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

তাদের ভাষ্য, হামলাকারীরা লাঠি ও ইট দিয়ে তিন গণমাধ্যমকর্মীকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আশপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে তাদের সহায়তায় আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন তিন সাংবাদিক।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html