ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক হত্যার বিচার ও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অধিকার কমিটির সংহতি


November 4, 2026 3:50 pm
Link Copied!


গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির যৌক্তিক আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিহ্নিত সন্ত্রাসীদের নির্মম হামলায় গুরুতর আহত শ্রমিক তৌফিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে বহুমুখী বঞ্চনার শিকার গার্মেন্টস শ্রমিকদের জীবনধারণের উপযোগী ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে কমিটি।

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সন্তান তৌফিক গাজীপুরের বাংলা বাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন। আন্দোলন দমনে সন্ত্রাসী বাহিনী যখন রাজপথে শ্রমিকদের ওপর ন্যক্কারজনক হামলা চালায়, তখন তৌফিক সেই ঘটনার ছবি ধারণ করছিলেন। এই অপরাধে তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তী সময়ে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ নভেম্বর)  সকালে তিনি মারা যান।

গণতান্ত্রিক অধিকার কমিটির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একজন শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা আবারও প্রমাণ করে যে, রাষ্ট্রীয় প্রশাসন ও মালিকপক্ষের অবস্থান শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে এবং শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে।

চার দফা দাবি

১. তৌফিক হত্যার বিচার: অবিলম্বে তৌফিকের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

২. ক্ষতিপূরণ: নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৩. ন্যূনতম মজুরি বাস্তবায়ন: গার্মেন্টস শ্রমিকদের জীবনধারণের উপযোগী ন্যূনতম মজুরির ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে এবং দ্রুত মজুরি বোর্ডের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শ্রমিকদের নামে বা পরিচয়ে অন্তর্ঘাত ও সন্ত্রাসের অপচেষ্টা বন্ধ করতে হবে। সম্মানজনক আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।

৪. দমন-পীড়ন বন্ধ: শ্রমিকদের ওপর দমন-পীড়ন, মামলা ও হামলা বন্ধ করতে হবে।

বিবৃতিতে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে  সই করেন মারজিয়া প্রভা, সজীব তানভীর ও রাফিকুজ্জামান ফরিদ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html