ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’


November 4, 2026 3:30 am
Link Copied!


সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শক্তি। সংগঠনটির দাবি এ কমিটি এক ধরনের প্রহসন। তাই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, এই কমিটি গণরায়ের সঙ্গে প্রতারণা। এর গঠন, কার্যক্রম কিংবা সুপারিশ কোনোটাই জাতীয় ছাত্রশক্তি স্বীকার করে না।

তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে দেশের মানুষ স্পষ্ট রায় দিয়েছে। নির্বাচন কমিশনের সংশোধিত গেজেট অনুযায়ী ৪ কোটি ৭২ লাখেরও বেশি মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তারা সম্মতি দিয়েছেন পথ একটাই, সংবিধান সংস্কার পরিষদ। কোন পথে সংবিধান বদলাবে, সেটা জনগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫-এর পক্ষে ভোট দিয়ে বলে দিয়েছে। সেই আদেশ অনুযায়ী, সংবিধান বদলানোর পথ ঠিক করে দিয়েছে। এ নিয়ে নতুন করে দর-কষাকষির কোনও সুযোগ নেই।

তারা বলেন, অথচ ক্ষমতাসীন দল সেই রায়কে পাশ কাটিয়ে সংসদে একটি ‘সংশোধন কমিটি’ বানিয়েছে। নেতারা প্রশ্ন রাখেন, জনগণ ভোট দিয়েছে সংস্কারের জন্য, তাহলে সংশোধনের কমিটি কোথা থেকে এলো? গণরায়ের জায়গায় দলীয় সুবিধামতো কাটছাঁট চাপিয়ে দেওয়ার এই চেষ্টা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।

তারা আরও বলেন, এই কমিটিতে কারা আছেন, কয়টা বৈঠক হলো, কী প্রস্তাব এলো, এসব আমাদের কাছে কোনও বিবেচ্য বিষয় নয়। যে কাঠামোর ভিত্তিটাই গণরায়বিরোধী, তার ভেতরের আলাপ সংস্কার হতে পারে না। ভুল ঘরে বসে সঠিক সংবিধান বানানো যায় না।

 জাতীয় ছাত্রশক্তির তিন দাবি

১. সরকারের গঠন করা সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। এর কোনও সুপারিশের ভিত্তিতে সংশোধনী বিল আনা যাবে না।

২. গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে।

৩. সংস্কার পরিষদের মাধ্যমেই জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করতে হবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html