ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্যাটারিচালিত অটোরিকশার বৈধতা পেতে যা যা লাগবে

UttorbongoBD
November 4, 2026 4:25 pm
Link Copied!


রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খলা রোধ ও শৃঙ্খলা ফেরাতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এই নিবন্ধনের জন্য আবেদনকারীদের ৫টি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

সম্প্রতি ডিএসসিসির পক্ষ থেকে প্রকাশিত একটি সচেতনতামূলক পোস্টারে এ তথ্য জানানো হয়।

নিবন্ধনের জন্য যা যা প্রয়োজন

১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত অনুলিপি।

২. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

৩. নির্ধারিত ফি জমার মূল রসিদ (ব্যাংক ডিপোজিট স্লিপ)।

৪. নির্ধারিত ছকে ফিটনেস সার্টিফিকেট।

৫. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নির্ধারিত প্রযুক্তিগত মান ও নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী টেকনিক্যাল ক্লিয়ারেন্স।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নিবন্ধন ছাড়া কোনো ব্যাটারিচালিত অটোরিকশা দক্ষিণ সিটির সড়কে চলাচল করতে পারবে না। প্রতিটি বৈধ অটোরিকশাকে একটি নির্দিষ্ট নম্বর দেওয়া হবে। এর ফলে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত হবে বলে আশা করছে ডিএসসিসি।

নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ বা ওয়েবসাইটে পাওয়া যাবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html