ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসা গুটিয়ে নিচ্ছে ১৮৮ বছরের ঐতিহ্যবাহী ডিপার্টমেন্টাল স্টোর


November 5, 2026 4:15 pm
Link Copied!


অনলাইন কেনাকাটার দাপটে ঐতিহ্যবাহী বিপণিবিতানে গ্রাহক কমে যাওয়ায় দীর্ঘ আর্থিক সংকটে পড়ে স্বেচ্ছায় দেউলিয়া হয়েছে অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরোনো ডিপার্টমেন্টাল স্টোর চেইন ডেভিড জোন্স। ১৮৮ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির এই পদক্ষেপে হাজার হাজার কর্মীর চাকরি ঝুঁকির মুখে পড়েছে।

অ্যাডমিনিস্ট্রেটর ম্যাকগ্রাথনিকোল জানিয়েছে, রিসিভার এফটিআই কনসাল্টিং প্রতিষ্ঠানটি পর্যালোচনার সময় ডেভিড জোন্সের দোকান ও অনলাইন সেবা চালু থাকবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এরিকা বার্থোল্ড একে একটি আইকনিক কোম্পানি হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতের জন্য ব্যবসাকে নতুন করে গুছিয়ে তুলতে ব্র্যান্ডটির একটি সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে। তিনি এই কঠিন সময়ে গ্রাহক, কর্মী ও অংশীদারদের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

বর্তমানে ৩৮টি দোকান ও প্রায় ৬ হাজার কর্মী রয়েছে ডেভিড জোন্সের, যার মধ্যে ১৭টি দোকান ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে অবস্থিত। পর্ষদ দেউলিয়া প্রক্রিয়ায় যাওয়ার কয়েক ঘণ্টা আগে ওয়েস্টফিল্ডের মালিক সেন্টার জানায়, ডেভিড জোন্স অক্টোবর মাসের ভাড়া পরিশোধ করেনি, যা চুক্তির লঙ্ঘন। রিসিভার এফটিআই কনসাল্টিংয়ের ক্রিস্টোফার হিল জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা পুনর্গঠনের জন্য কিছুটা সময় পাবে প্রতিষ্ঠানটি।

স্থানীয়ভাবে ‘ডিজেস’ নামে পরিচিত ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট হাউন্ডসটুথ ডিজাইনের প্রতীকী এই প্রতিষ্ঠানটি বহু অস্ট্রেলিয়ানের কাছে ছিল বিলাসের প্রতীক। ১৯৫৪ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সিডনি সফরের সময় এলিজাবেথ স্ট্রিট শোরুমের সপ্তম তলায় তার জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছিল। বিশেষ করে বড়দিনের আলোকসজ্জা দেখতে পরিবার নিয়ে এখানে যাওয়া ছিল একটি উৎসবের মতো।

ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ের শিক্ষক জেনা বোডেন বলেন, এটি একসময় অস্ট্রেলিয়ার গ্ল্যামার শপিংয়ের প্রতীক ছিল, যেন হ্যারডসের অস্ট্রেলীয় সংস্করণ। তবে সাম্প্রতিক সময়ে শহরতলীর শাখাগুলো আকর্ষণ হারানোর পাশাপাশি অনলাইন কেনাকাটার ভিড়ে ব্র্যান্ডটি তার উজ্জ্বলতা হারিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: বিবিসি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html