ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘ইন্ডাস্ট্রিটা একটা সার্কাসের মতো’, বিস্ফোরক মন্তব্য শোভিতা ধুলিপালার


November 5, 2026 5:25 pm
Link Copied!


বলিউডে কোনও গডফাদার বা ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচিতি ছাড়াই নিজের জায়গা তৈরি করা বহিরাগত অভিনেতা-অভিনেত্রীদের জন্য বেশ কঠিন বলে জানালেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তার কথায়, মডেলিংয়ের অভিজ্ঞতাও অনেক সময় তার অভিনয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

সম্প্রতি জি কিউ ইন্ডিয়াকে (GQ India) দেওয়া এক সাক্ষাৎকারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহিরাগত হিসেবে নিজের লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন শোভিতা।

এ সময় ইন্ডাস্ট্রিতে কাউকে পাশে না পেয়ে কীভাবে নিজের জায়গা তৈরি করতে হয়েছে, সেই কঠিন সময়ের কথাও স্মরণ করেছেন তিনি।

২০১৩ সালে ‘মিস ইন্ডিয়া আর্থ’ প্রতিযোগিতায় জয়ী হন শোভিতা। কিন্তু এই জয় তার প্রত্যাশামতো কাজে আসেনি বলেও জানিয়েছন তিনি।

তার ভাষায়, বরং সৌন্দর্য প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকার কারণে র‍্যাম্প মডেলিংয়ের অডিশনে তাকে সমস্যার মুখে পড়তে হয়েছিল। আবার মডেল হিসেবে পরিচিতি থাকায় সিনেমার অডিশনেও অনেক সময় তা তার জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়াতো।

শোভিতা বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন জি কিউ এবং ভোগ-এর মতো ম্যাগাজিনের প্রচ্ছদের দিকে তাকিয়ে ভাবতাম আমার এমন জগতের অংশ হওয়া হয়তো সম্ভব নয়। আমাকে বাঁচানোর জন্য কোনও গডফাদার বা গডমাদার ছিলেন না। বহিরাগত হিসেবে আপনাকে নিজেকেই সবকিছু বুঝে নিতে হয়। কোনও অভিজ্ঞতা বা পথনির্দেশ করার মতো মানুষ থাকে না। বিষয়টা সত্যিই ভীষণ ভয়ের।’

একাধিক অডিশনে অংশ নেওয়ার পর অবশেষে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘রমন রাঘব ২.০’ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান শোভিতা। ২০১৬ সালে এই ছবির সুবাদেই কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ হয়েছিল তার। এরপর ‘শেফ’, ‘কালাকান্ডি’ এবং তেলুগু স্পাই থ্রিলার ‘গুডাচারি’-র মতো ছবিতে অভিনয় করেন তিনি।

নিজের অভিনয়জীবনের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে শোভিতা জানিয়েছেন, ধীরে ধীরে নিজের পছন্দের চরিত্র এবং এমন কিছু ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন, যেগুলোর গল্পের প্রতি তার নিজেরও বিশ্বাস ছিল। এ জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

অভিনেত্রীর মতে, এই ইন্ডাস্ট্রিটা আসলে একটা সার্কাসের মতো, আর আমরা সবাই একদল পাগলাটে, উচ্ছ্বসিত ও সৃজনশীল মানুষ।

২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘মেড ইন হেভেন’-এ তারা খান্নার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান শোভিতা।

২০২৪ সালে দেব প্যাটেল পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘মাঙ্কি ম্যান’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হয় শোভিতার।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html