ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

স্বর্ণের দাম এখন কত টাকা ভরি


June 6, 2026 9:15 am
Link Copied!


দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সমন্বয়ের পর আজ শনিবারও (৬ জুন) কোনও পরিবর্তন হয়নি। ঈদুল আজহার পর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দামে যে পতন ঘটেছিল, তা কার্যকর থাকায় একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। একই দাম গত মঙ্গলবার (২ জুন) থেকে কার্যকর রয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, গত ২৫ মে সর্বশেষ সমন্বয়ে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। এরপর ২ জুন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দর ঘোষণা করা হয়, যা বর্তমানে কার্যকর রয়েছে।

অন্যদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামেও সমন্বয় করা হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় তেজাবি স্বর্ণের দামের পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে নিয়মিত এই সমন্বয় করা হচ্ছে।





Source link

🔴 LIVE