ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসফেরত যুবককে হত্যা


June 6, 2026 10:55 am
Link Copied!


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৩) নামে এক প্রবাসফেরত যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, ‘শুক্রবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে একই এলাকার সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে ঘাতক সাব্বির আমার ছেলে আনোয়ারকে অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. মিশকাতুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।’

নিহতের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিল। আমি এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক এবং নিহত যুবক আগে থেকে একে অপরের সঙ্গে পরিচিত ছিল বলে জানতে পেরেছি। আমরা হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছি।’

দ্রুত হত্যাকারীকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি।





Source link

🔴 LIVE