ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কমলো স্বর্ণের দাম, ভরি কত

UttorbongoBD
June 6, 2026 11:55 am
Link Copied!


দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম।

শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

নতুন স্বর্ণের দর

সংশোধিত দর অনুযায়ী— ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা; ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা প্রতি ভরি।

এর আগে গত ২ জুন সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় হয়েছিল, যেখানে অধিকাংশ সময়ই দাম বৃদ্ধি পেয়েছিল।

রুপার দামও কমলো

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।

নতুন দর অনুযায়ী— ২১ ক্যারেট রুপা: ৪ হাজার ৯৫৭ টাকা প্রতি ভরি; ১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ২৫৭ টাকা প্রতি ভরি; সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ২০৮ টাকা প্রতি ভরি।

বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২০ বার কমেছে। ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধি পেয়েছিল।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html